Wednesday, August 5, 2026
বিজ্ঞাপন 728 x 90
বাড়ি দেশ লোহিত সাগরে ভারতীয় পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, নিরাপদে উদ্ধার ১৪ নাবিক; কড়া প্রতিবাদ ভারতের

লোহিত সাগরে ভারতীয় পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, নিরাপদে উদ্ধার ১৪ নাবিক; কড়া প্রতিবাদ ভারতের

লোহিত সাগরে ভারতীয় পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, নিরাপদে উদ্ধার ১৪ নাবিক; কড়া প্রতিবাদ ভারতের

লোহিত সাগরে ইয়েমেন উপকূলের কাছে একটি ভারতীয় পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। হামলায় এমএসভি ফজে নূরে হলিয়া নামের জাহাজটি ডুবে যায়। তবে জাহাজে থাকা ১৩ জন ভারতীয়সহ মোট ১৪ জন নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ার আন্তর্জাতিক জলসীমায় চলমান উত্তেজনার মধ্যে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র হুথি গোষ্ঠী এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ঘটনার পর ভারতের বিদেশ মন্ত্রক তীব্র নিন্দা জানিয়ে বলেছে, আন্তর্জাতিক জলপথে ভারতীয় জাহাজ ও নাবিকদের ওপর বারবার হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। ভারত আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা ও অবাধ বাণিজ্য চলাচল নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে।

একই সঙ্গে দিল্লি সব পক্ষকে আন্তর্জাতিক সামুদ্রিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে বাণিজ্যিক জাহাজে হামলা অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে। ভারতের মতে, আন্তর্জাতিক জলপথে নিরাপত্তা নিশ্চিত করা বৈশ্বিক বাণিজ্য ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha