রাজনৈতিক কর্মসূচিতে মজলিশপুর যাওয়ার পথে দুর্ঘটনায় আহত ব্যক্তিকে দেখে থামল মন্ত্রীর কনভয়, সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সুশান্ত চৌধুরী।
বৃদ্ধিনগর এলাকায় সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে মানবিকতার নজির রাখলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে মজলিশপুর বিধানসভা এলাকায় যাওয়ার পথে দুর্ঘটনার খবর নজরে আসতেই নিজের কনভয় থামান তিনি।
এরপর গাড়ি থেকে নেমে দুর্ঘটনায় আহত ব্যক্তির পাশে দাঁড়ান মন্ত্রী। বিপদের মুহূর্তে আহত ব্যক্তির খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাঁর প্রয়োজনীয় সহায়তার বিষয়েও উদ্যোগী হন তিনি।
মন্ত্রীকে এভাবে কনভয় থামিয়ে আহত ব্যক্তির পাশে দাঁড়াতে দেখে উপস্থিত মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
রাজনৈতিক কর্মসূচিতে যাওয়ার ব্যস্ততার মধ্যেও দুর্ঘটনায় আহত ব্যক্তির প্রতি তাঁর এই মানবিক উদ্যোগ বিশেষভাবে নজর কেড়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান