সুবিশাল মিছিলের মাধ্যমে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থীরা, আরবান লোকাল বডি ও পৌরপরিষদে জয়ের দাবি মন্ত্রীর।
বিজেপির প্রার্থীদের মনোনয়ন জমাকে কেন্দ্র করে এদিন উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মন্ত্রী সুশান্ত চৌধুরীর নেতৃত্বে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে এক সুবিশাল ও সুসজ্জিত মিছিলের মাধ্যমে প্রার্থীরা রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হন। এরপর মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের কাছে ১৩টি আসনের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন বিজেপি প্রার্থীরা।
মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, সাধারণ মানুষের মধ্যে বিজেপিকে ঘিরে অভূতপূর্ব সাড়া লক্ষ্য করা যাচ্ছে। মানুষের এই স্বতঃস্ফূর্ত সমর্থন আগামী নির্বাচনে বিজেপির জয়কে আরও নিশ্চিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন, বিরোধীদের সমস্ত চক্রান্ত ও অপপ্রচারের জবাব দেবেন রাজ্যের সাধারণ মানুষ। আগরতলা পৌরনিগমসহ সমস্ত আরবান লোকাল বডি এবং পৌরপরিষদে বিজেপি প্রার্থীরাই জয়ী হবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সব মিলিয়ে মনোনয়ন জমাকে কেন্দ্র করে বিজেপি শিবিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এখন নির্বাচনী লড়াইয়ে শেষ পর্যন্ত জনসমর্থনের পাল্লা কোন দিকে ভারী হয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান