Sunday, November 8, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য বাড়ি বাড়ি প্রচারে প্রার্থী প্রসেনজিৎ লোধ, উন্নয়ন ও স্বচ্ছতার বার্তা নিয়ে ভোটারদের দ্বারে

বাড়ি বাড়ি প্রচারে প্রার্থী প্রসেনজিৎ লোধ, উন্নয়ন ও স্বচ্ছতার বার্তা নিয়ে ভোটারদের দ্বারে

বাড়ি বাড়ি প্রচারে প্রার্থী প্রসেনজিৎ লোধ, উন্নয়ন ও স্বচ্ছতার বার্তা নিয়ে ভোটারদের দ্বারে

দলমত নির্বিশেষে এলাকার সার্বিক উন্নয়ন, জল ও বিদ্যুৎ সমস্যার সমাধানই প্রধান লক্ষ্য — জানালেন প্রসেনজিৎ লোধ।

নির্বাচনী প্রচারে জনসংযোগকে বিশেষ গুরুত্ব দিয়ে শনিবার আগরতলা পুর নিগমের ৪৬ নম্বর ওয়ার্ড এলাকায় বাড়ি বাড়ি প্রচারে নামলেন প্রার্থী প্রসেনজিৎ লোধ। বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি এলাকার বিভিন্ন বাড়িতে যান এবং সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন। পাশাপাশি নিজের পক্ষে ভোট প্রার্থনা করে মানুষের সমর্থন ও আশীর্বাদ কামনা করেন তিনি।

প্রচারের সময় এলাকার সার্বিক উন্নয়নকে প্রধান অগ্রাধিকার দেওয়ার কথা তুলে ধরেন প্রসেনজিৎ লোধ। তিনি জানান, দলমত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন, প্রশাসনিক কাজে স্বচ্ছতা বজায় রাখা এবং সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার সমাধান করাই তাঁদের মূল লক্ষ্য। বিশেষ করে পানীয় জল ও বিদ্যুতের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা সংক্রান্ত সমস্যাগুলির সমাধানে তাঁরা অগ্রাধিকার দেবেন বলে আশ্বাস দেন।

এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা, স্থানীয় বিধায়িকা এবং প্রদেশ সভাপতি অভিষেক দেবের নেতৃত্ব, তত্ত্বাবধান ও অনুপ্রেরণায় তাঁরা স্বচ্ছতার সঙ্গে মানুষের পাশে থেকে কাজ করতে চান।

বাড়ি বাড়ি প্রচারের মধ্য দিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং তাঁদের অভাব-অভিযোগ শোনার উপর বিশেষ গুরুত্ব দেন প্রার্থী। নির্বাচনের আগে মাছপুর এলাকায় তাঁর এই জনসংযোগ কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha