Thursday, November 12, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য পুরভোটের প্রচারে ময়দানে মুখ্যমন্ত্রী মানিক সাহা, বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ

পুরভোটের প্রচারে ময়দানে মুখ্যমন্ত্রী মানিক সাহা, বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ

পুরভোটের প্রচারে ময়দানে মুখ্যমন্ত্রী মানিক সাহা, বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ

৮-টাউন বরদলৈ বিধানসভা ও আগরতলার শান্তিপাড়ায় বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার বার্তা মুখ্যমন্ত্রীর, জয়ের ব্যাপারে আশাবাদী বিজেপি।

আসন্ন লোকাল বডি নির্বাচনকে সামনে রেখে প্রচারে আরও গতি বাড়াল ভারতীয় জনতা পার্টি। এবার নির্বাচনী প্রচারে সরাসরি জনসংযোগে নামলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বরদলৈ এবং আগরতলা পুর নিগমের ২০ নম্বর ওয়ার্ডের শান্তিপাড়ায় বিজেপি প্রার্থীকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি প্রচার চালান তিনি।

প্রচারের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি এলাকার বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন। জনসংযোগ কর্মসূচিতে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করেছেন বলে জানান তিনি।

মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়নমূলক কর্মসূচি এবং বিজেপির উপর মানুষের পূর্ণ আস্থা রয়েছে। তাঁর কথায়, রাজ্য সরকার ২৪ ঘণ্টা, বছরের ৩৬৫ দিন মানুষের কল্যাণে এবং সাধারণ মানুষের মৌলিক সমস্যার সমাধানে কাজ করে চলেছে।

আগামী দিনেও উন্নয়ন ও জনকল্যাণের এই কর্মধারা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আসন্ন লোকাল বডি নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করবে বলেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই বাড়ি বাড়ি প্রচারকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার, জনসংযোগের এই কর্মসূচি ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha