Friday, November 13, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য আগরতলা পুরনিগম নির্বাচন: ২৫ নম্বর ওয়ার্ডে প্রচারে ঝড় তুলছেন বিজেপি প্রার্থী সীমা দেবনাথ

আগরতলা পুরনিগম নির্বাচন: ২৫ নম্বর ওয়ার্ডে প্রচারে ঝড় তুলছেন বিজেপি প্রার্থী সীমা দেবনাথ

আগরতলা পুরনিগম নির্বাচন: ২৫ নম্বর ওয়ার্ডে প্রচারে ঝড় তুলছেন বিজেপি প্রার্থী সীমা দেবনাথ

বাড়ি বাড়ি জনসংযোগে উন্নয়নের বার্তা, বিগত দিনের কাজের খতিয়ান তুলে ধরে মানুষের সমর্থন আদায়ে তৎপর প্রার্থী।

আসন্ন আগরতলা পুরনিগম নির্বাচনকে কেন্দ্র করে ২৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে গতি বাড়িয়েছেন বিজেপি মনোনীত প্রার্থী সীমা দেবনাথ। ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করছেন তিনি। প্রচার চলাকালীন স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলছে বলে দাবি প্রার্থীর।

নির্বাচনী প্রচারে কাউন্সিলর থাকাকালীন সময়ে এলাকার উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরছেন সীমা দেবনাথ। তাঁর বক্তব্য অনুযায়ী, রাস্তাঘাটের উন্নয়ন, পানীয় জলের ব্যবস্থা এবং নদীর পাড়ে প্রতিমা বিসর্জনের জন্য নির্দিষ্ট ঘাটের উন্নয়নসহ একাধিক জনস্বার্থমূলক কাজ করা হয়েছে।

পাশাপাশি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দিকনির্দেশনাকে সামনে রেখে আগামী দিনেও এলাকার সার্বিক উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। সাধারণ মানুষের সমস্যা ও অভাব-অভিযোগের দ্রুত সমাধানে সবসময় পাশে থাকার আশ্বাসও দেন বিজেপি প্রার্থী।

বাড়ি বাড়ি প্রচারের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে আগামী দিনের উন্নয়ন পরিকল্পনাও তুলে ধরছেন সীমা দেবনাথ। আসন্ন পুরনিগম নির্বাচনকে ঘিরে ২৫ নম্বর ওয়ার্ডে তাঁর এই প্রচার কর্মসূচি ঘিরে রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha