Sunday, November 15, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য জনজাতি গৌরব দিবসকে সামনে রেখে ছামনুতে উদ্বোধন ৪৮০ আসন বিশিষ্ট একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের

জনজাতি গৌরব দিবসকে সামনে রেখে ছামনুতে উদ্বোধন ৪৮০ আসন বিশিষ্ট একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের

জনজাতি গৌরব দিবসকে সামনে রেখে ছামনুতে উদ্বোধন ৪৮০ আসন বিশিষ্ট একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের

ধলাই জেলার জনজাতি পড়ুয়াদের শিক্ষার প্রসারে নতুন সংযোজন, ছামনুতে বিদ্যালয়ের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

জনজাতি গৌরব দিবসকে সামনে রেখে ধলাই জেলার ছামনুতে উদ্বোধন হলো ৪৮০ আসন বিশিষ্ট একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের। ছামনু আর.ডি. ব্লকের অন্তর্গত EMRS-Chawmanu প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, বিধায়ক শম্ভু লাল চাকমা, মুখ্যমন্ত্রীর সচিব কিরণ গিত্তে, জনজাতি কল্যাণ দপ্তরের সচিব ডাঃ কে. শশিকুমার, দপ্তরের অধিকর্তা শুভাশিস দাস, ধলাই জেলার জেলাশাসক বিবেক এইচ. বি. এবং এমডিসি ইসমাইল জয় ত্রিপুরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, জনজাতি অধ্যুষিত এলাকার শিক্ষার্থীদের মানসম্মত আবাসিক শিক্ষার সুযোগ করে দেওয়ার লক্ষ্যে একলব্য মডেল আবাসিক বিদ্যালয়গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ছামনুতে ৪৮০ আসন বিশিষ্ট এই বিদ্যালয়ের উদ্বোধনের ফলে ধলাই জেলার জনজাতি ছাত্রছাত্রীদের শিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

জনজাতি গৌরব দিবসকে সামনে রেখে এই বিদ্যালয়ের উদ্বোধনকে কেন্দ্র করে এলাকায় শিক্ষা ও পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হলো।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha