২৭ নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে, রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে পরীক্ষা করা হলো ইভিএম মেশিন।
আগামী ২৭ নভেম্বর আগরতলা পুর নিগমের নির্বাচন। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে জোরকদমে চলছে প্রশাসনিক প্রস্তুতি। এরই অঙ্গ হিসেবে বুধবার আগরতলার উমাকান্ত স্কুলে ইভিএম সংক্রান্ত প্রস্তুতি ও মেশিনগুলির কার্যকারিতা সরেজমিনে খতিয়ে দেখেন সদর মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার মানিক লাল দাস।
এদিন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে ইভিএম মেশিনগুলির কার্যকারিতা পরীক্ষা করা হয়। মেশিনগুলি সঠিকভাবে কাজ করছে কিনা, কোনও ধরনের যান্ত্রিক ত্রুটি রয়েছে কিনা, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হয়। ভোটগ্রহণের দিন যাতে কোনওরকম প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হতে না হয়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে।
পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিটার্নিং অফিসার মানিক লাল দাস নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি, ইভিএমের নিরাপত্তা এবং ভোটগ্রহণ প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। তিনি জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আগামী ২৭ নভেম্বরের নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপ সঠিকভাবে সম্পন্ন করতে এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটদানের পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান