Sunday, November 22, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য শতবর্ষ উদযাপনে আগরতলার রাজপথে বর্ণাঢ্য পদযাত্রা অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্সের

শতবর্ষ উদযাপনে আগরতলার রাজপথে বর্ণাঢ্য পদযাত্রা অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্সের

শতবর্ষ উদযাপনে আগরতলার রাজপথে বর্ণাঢ্য পদযাত্রা অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্সের

১৯২৭–২০২৬ শতবর্ষ পূর্তি উপলক্ষে ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতির উদ্যোগে পদযাত্রা, অংশগ্রহণ সংগঠনের সদস্য-সদস্যাদের।

শতবর্ষ উদযাপনকে সামনে রেখে পথে নামল অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্স। ১৯২৭ থেকে ২০২৬—সংগঠনের শতবর্ষ পূর্তি উপলক্ষে ত্রিপুরা আদিবাসী মহিলা সমিতির উদ্যোগে আগরতলার রাজপথে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য পদযাত্রার।

এই কর্মসূচিতে সংগঠনের সদস্য-সদস্যারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পদযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব ও সংগঠনের নেতৃত্বরা।

শতবর্ষ উদযাপনকে ঘিরে আয়োজিত এই পদযাত্রার মাধ্যমে সংগঠনের দীর্ঘদিনের পথচলা, নারী অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এবং মহিলাদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের বার্তা তুলে ধরা হয়।

আগরতলার রাজপথে এই বর্ণাঢ্য পদযাত্রাকে কেন্দ্র করে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। শতবর্ষের এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha