মাঝ আকাশে যাত্রীর শারীরিক অবস্থার অবনতি, দ্রুত সিদ্ধান্তে আগরতলায় বিশেষ অবতরণ; বেসরকারি হাসপাতালে চলছে চিকিৎসা।
মাঝ আকাশে এক যাত্রীর আচমকা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি ভিত্তিতে আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে বিশেষ অবতরণ করল চিনগামী একটি বিমান। এই ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দর চত্বরে সাময়িক তৎপরতা দেখা যায়।
সূত্রের খবর, চিনগামী ওই বিমানে সফর করছিলেন এক যাত্রী। বিমান চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। যাত্রীর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন বিমানের কর্তৃপক্ষ। এরপর জরুরি ভিত্তিতে আগরতলা বিমানবন্দরে বিমানটির বিশেষ অবতরণ করানো হয়।
বিমান অবতরণের পর দ্রুত অসুস্থ যাত্রীকে উদ্ধার করে আগরতলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
তবে অসুস্থ যাত্রীর পরিচয়, শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য এবং বিমানটির পরবর্তী যাত্রা সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান