Tuesday, August 11, 2026
বিজ্ঞাপন 728 x 90
বাড়ি রাজ্য দীর্ঘদিন পর ফের চালু ‘হার্ট অব হিউম্যানিটি’ আউটলেট, অসহায়দের হাতে তুলে দেওয়া হলো বস্ত্র

দীর্ঘদিন পর ফের চালু ‘হার্ট অব হিউম্যানিটি’ আউটলেট, অসহায়দের হাতে তুলে দেওয়া হলো বস্ত্র

দীর্ঘদিন পর ফের চালু ‘হার্ট অব হিউম্যানিটি’ আউটলেট, অসহায়দের হাতে তুলে দেওয়া হলো বস্ত্র

রাজধানী আগরতলার শংকর চৌমুহনী এলাকায় দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হলো পূর্বোদয় সামাজিক সংস্থার (Purvaodaya Social Organization) ‘হার্ট অব হিউম্যানিটি’ আউটলেট। সংস্কারের পর পূজার্চনার মাধ্যমে এই আউটলেটটির পুনঃসূচনা করা হয়।

পুনঃসূচনা কর্মসূচিকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বোদয় সামাজিক সংস্থার সম্পাদিকা ডঃ নীতি শর্মা, আগরতলা প্রেস ক্লাবের সহ-সভানেত্রী চিত্রাদীপ-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ। কর্মসূচির অংশ হিসেবে বেশ কয়েকজন অসহায় মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। এর মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা তুলে ধরে সংস্থাটি।

সংস্থার সম্পাদিকা ডঃ নীতি শর্মা জানান, তিনি প্রায় দেড় বছর রাজ্যের বাইরে থাকার কারণে এই কেন্দ্রগুলি বন্ধ ছিল। বর্তমানে পুনরায় আউটলেট চালু হওয়ায় সমাজের দরিদ্র ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর কাজ আরও সক্রিয়ভাবে করা হবে।

তিনি আরও জানান, শুধু আগরতলাতেই নয়, ভবিষ্যতে সমগ্র ত্রিপুরা জুড়ে এ ধরনের আউটলেট গড়ে তোলার লক্ষ্য রয়েছে। সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণির মানুষকে একত্রিত করাই তাঁদের মূল উদ্দেশ্য।

দীর্ঘ বিরতির পর ‘হার্ট অব হিউম্যানিটি’ আউটলেটের পুনরায় পথচলা নিঃসন্দেহে অসহায় মানুষের জন্য নতুন আশার বার্তা বহন করছে। মানবিকতার এই উদ্যোগ আগামী দিনে আরও বিস্তৃত হবে বলেই আশাবাদী সংশ্লিষ্টরা।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha