Wednesday, August 12, 2026
বিজ্ঞাপন 728 x 90
বাড়ি রাজ্য অস্মিতা দে-কে রাজ্য সরকারের সংবর্ধনা, হাতে ১০ লক্ষের চেক ও জমির কাগজ

অস্মিতা দে-কে রাজ্য সরকারের সংবর্ধনা, হাতে ১০ লক্ষের চেক ও জমির কাগজ

অস্মিতা দে-কে রাজ্য সরকারের সংবর্ধনা, হাতে ১০ লক্ষের চেক ও জমির কাগজ

কমনওয়েলথ গেমসে জুডোর ৪৮ কেজি বিভাগে ভারতের হয়ে স্বর্ণপদক জয় করে ত্রিপুরার নাম উজ্জ্বল করা জুডো খেলোয়াড় অস্মিতা দে-কে বিশেষ সংবর্ধনা জানানো হলো। রবীন্দ্র শতবার্ষিকী ভবনের গ্লাসগো হলে রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং ত্রিপুরা জুডো অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অস্মিতা দে-র হাতে জমির কাগজপত্র এবং ১০ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। তাঁর এই সাফল্যকে রাজ্যের ক্রীড়াক্ষেত্রে এক গৌরবময় অধ্যায় হিসেবে তুলে ধরেন উপস্থিত বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা, যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, ক্রীড়া দপ্তরের সচিব তাপস রায়, অধিকর্তা এল. ডারলং এবং ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও পদ্মশ্রী প্রাপক দীপা কর্মকার-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত অস্মিতা দে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর এই সাফল্য আগামী দিনে আরও তরুণ-তরুণীকে খেলাধুলায় উৎসাহিত করবে বলেও আশা প্রকাশ করা হয়।

মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা বলেন, অস্মিতার সাফল্য ত্রিপুরার জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। তিনি অস্মিতার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আন্তর্জাতিক স্তরে আরও সাফল্য অর্জনের জন্য শুভেচ্ছা জানান।

অন্যদিকে, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় রাজ্যে ক্রীড়া পরিকাঠামোর উন্নয়ন এবং প্রতিভাবান খেলোয়াড়দের পাশে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি জানান, ২০১৮ সালের পর থেকে রাজ্যে ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha