Thursday, August 13, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য স্বাধীনতা দিবস ঘিরে ত্রিপুরায় কড়া নিরাপত্তা, জোরদার নাকা চেকিং ও সীমান্তে নজরদারি

স্বাধীনতা দিবস ঘিরে ত্রিপুরায় কড়া নিরাপত্তা, জোরদার নাকা চেকিং ও সীমান্তে নজরদারি

স্বাধীনতা দিবস ঘিরে ত্রিপুরায় কড়া নিরাপত্তা, জোরদার নাকা চেকিং ও সীমান্তে নজরদারি

স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে ত্রিপুরা পুলিশ প্রশাসন। ১৫ আগস্টের অনুষ্ঠানকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, সে জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।

রাজ্যের বিভিন্ন এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে চলছে নাকা চেকিং। পাশাপাশি রাতের টহলও জোরদার করা হয়েছে। সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের উপর বিশেষ নজর রাখা হচ্ছে।

আইনশৃঙ্খলা বিভাগের আইজি মানচক ইপ্পার জানান, সীমান্ত এলাকাতেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএসএফ-এর সঙ্গে সমন্বয় রেখে সীমান্তবর্তী এলাকায় যৌথভাবে বিশেষ টহল ও নজরদারি চালানো হচ্ছে।

এছাড়াও আগরতলার বটতলা, রাধানগর-সহ গুরুত্বপূর্ণ ও যানজটপূর্ণ এলাকায় দিন-রাত বিশেষ তল্লাশি অভিযান চলছে। রেলস্টেশনগুলিতেও বাড়ানো হয়েছে নজরদারি ও তল্লাশি। স্বাধীনতা দিবসের আগে শহর ও রাজ্যের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha