Thursday, August 13, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য খোয়াইয়ে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে বর্ণাঢ্য তিরঙ্গা র‍্যালি

খোয়াইয়ে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে বর্ণাঢ্য তিরঙ্গা র‍্যালি

খোয়াইয়ে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে বর্ণাঢ্য তিরঙ্গা র‍্যালি

সারাদেশের সঙ্গে তাল মিলিয়ে ত্রিপুরাতেও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি। এই কর্মসূচির অংশ হিসেবে খোয়াই শহর এবং দশরথ দেব মেমোরিয়াল কলেজে আয়োজন করা হয় বর্ণাঢ্য তিরঙ্গা র‍্যালি ও আলোচনা সভা।

হাতে জাতীয় পতাকা নিয়ে র‍্যালিতে অংশগ্রহণকারীরা খোয়াই শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন। র‍্যালির মাধ্যমে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে দেশাত্মবোধ এবং দেশের প্রতি দায়িত্ববোধের বার্তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী অনিমেষ দেববর্মা, খোয়াইয়ের জেলা শাসক রজত পন্থ, পুলিশ সুপার জগদীশ রেড্ডি, অতিরিক্ত জেলা শাসক অভিনন্দন বৈদ্য-সহ জেলা প্রশাসন ও পুলিশের অন্যান্য পদস্থ আধিকারিকরা।

দশরথ দেব মেমোরিয়াল কলেজের ছাত্রছাত্রীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অনিমেষ দেববর্মা জাতীয় পতাকার মর্যাদা, মহত্ত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, জাতীয় পতাকা শুধু একটি প্রতীক নয়, এটি দেশের ঐক্য, গৌরব ও আত্মমর্যাদার প্রতীক। তাই প্রত্যেক নাগরিকের উচিত জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা।

এদিন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী দশরথ দেবের অবদানও স্মরণ করেন মন্ত্রী। তিনি উল্লেখ করেন, সাধারণ মানুষের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে দশরথ দেব তৎকালীন সময়ে ‘জনশিক্ষা আন্দোলন’ গড়ে তুলেছিলেন এবং মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন।

‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে কেন্দ্র করে আয়োজিত এই র‍্যালি ও আলোচনা সভায় ছাত্রছাত্রী, প্রশাসনিক আধিকারিক এবং সাধারণ মানুষের অংশগ্রহণে খোয়াইয়ে দেশাত্মবোধের এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha