Monday, August 17, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণ ত্রিপুরায় ভারী বৃষ্টির সতর্কতা

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণ ত্রিপুরায় ভারী বৃষ্টির সতর্কতা

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণ ত্রিপুরায় ভারী বৃষ্টির সতর্কতা

উত্তর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, নিম্নচাপটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এই নিম্নচাপের প্রভাবে ত্রিপুরাতেও বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা জেলার এক-দুইটি স্থানে আগামী সময়ে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। রাজ্যের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

দিনভর আকাশ মূলত মেঘলা থাকবে। এরই মাঝে কোথাও কোথাও হালকা রোদের দেখা মিলতে পারে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা সর্বোচ্চ প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। উচ্চ আর্দ্রতার কারণে দিনের বেলায় অস্বস্তিও বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

নিম্নচাপের প্রভাবে আবহাওয়ার এই পরিবর্তনে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, বিশেষ করে ভারী বৃষ্টিপ্রবণ এলাকায়।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha