Thursday, August 20, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য রাস্তা, পানীয় জল ও বিদ্যুতের দাবিতে মেহেন্দীতে ক্ষোভ

রাস্তা, পানীয় জল ও বিদ্যুতের দাবিতে মেহেন্দীতে ক্ষোভ

রাস্তা, পানীয় জল ও বিদ্যুতের দাবিতে মেহেন্দীতে ক্ষোভ

উন্নয়নের দাবিতে সরব সালেমা থানাধীন মেহেন্দী এলাকার বাসিন্দারা, বিধায়িকার পরিবারের সদস্যকে ঘিরে উঠল রাস্তার টেন্ডার বাতিলের অভিযোগ

সালেমা থানাধীন মেহেন্দী এলাকায় রাস্তা, পানীয় জল ও বিদ্যুতের সমস্যাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে মৌলিক পরিষেবার সমস্যায় ভুগতে থাকা এলাকাবাসীর অভিযোগ, উন্নয়নের দাবিতে বারবার জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না।

এলাকাবাসীর অভিযোগ, সুরমা বিধানসভা কেন্দ্রের স্থানীয় বিধায়িকা স্বপ্না দাস পালের জামাতার রাস্তার কাজের টেন্ডার হওয়ার পর তা বাতিল করে দেওয়া হয়েছে। কেন টেন্ডার বাতিল করা হয়েছে, সেই বিষয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

বাসিন্দাদের দাবি, রাজনৈতিক চাপ বা অন্য কোনও কারণে উন্নয়নমূলক কাজ যাতে থমকে না যায়, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মেহেন্দী এলাকার রাস্তা সংস্কার, নিয়মিত পানীয় জল সরবরাহ এবং বিদ্যুৎ পরিষেবার সমস্যার দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন তাঁরা।

এলাকাবাসীর বক্তব্য, নির্বাচনের সময় উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে মৌলিক পরিষেবার ক্ষেত্রে এখনও একাধিক সমস্যা রয়ে গিয়েছে। তাঁদের দাবি, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ করে সমস্যাগুলির সমাধান করা হোক এবং রাস্তার টেন্ডার বাতিলের অভিযোগেরও স্বচ্ছ তদন্ত করা হোক।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha