আজ, ২০ আগস্ট, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন উপলক্ষে ৩২ নম্বর ওয়ার্ডের গান্ধীঘাট এলাকায় বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন রাজীব গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেসের নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর জেলা যুব কংগ্রেসের সভাপতি ডা. পার্থ প্রতীম দত্ত, ব্লক সভাপতি দীপক কুমার পাল-সহ অন্যান্য কংগ্রেস কর্মী ও সমর্থকরা। রাজীব গান্ধীর জন্মদিন উপলক্ষে ৩২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকাতেও তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।
শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি পথচলতি সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করা হয়। দিনভর আয়োজিত এই কর্মসূচিতে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান