Thursday, August 20, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য খুঁটি পূজার মধ্য দিয়ে ‘শ্রীচরণেষু’ থিমের উন্মোচন

খুঁটি পূজার মধ্য দিয়ে ‘শ্রীচরণেষু’ থিমের উন্মোচন

খুঁটি পূজার মধ্য দিয়ে ‘শ্রীচরণেষু’ থিমের উন্মোচন

‘শ্রীচরণেষু’—এবারের দুর্গোৎসবে বাবার ত্যাগ ও ভালোবাসার চোখ দিয়ে মাকে খোঁজার এক আবেগঘন প্রয়াস।

দুর্গাপূজাকে সামনে রেখে প্রথা মেনে খুঁটি পূজার আয়োজন করল সুকান্ত সামাজিক সংস্থা। এদিন আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় এবারের পুজোর বিশেষ থিম ‘শ্রীচরণেষু’।

ক্লাবের প্রতিনিধি বাদল পাল জানান, সমাজে সাধারণত মায়ের অবদান ও ত্যাগ নিয়ে যতটা আলোচনা হয়, পরিবারের প্রতি বাবার ত্যাগ ও অবদান অনেক সময়ই আড়ালে থেকে যায়। সেই ভাবনাকে সামনে রেখেই এবারের থিমে বাবার মাধ্যমে মা দুর্গার বন্দনার বিশেষ ভাবনা তুলে ধরা হচ্ছে।

থিম উন্মোচনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ক্লাব প্রাঙ্গণে এলাকার বেশ কয়েকজন বয়োজ্যেষ্ঠ মানুষের হাতে পোশাক তুলে দেওয়া হয়। এর মাধ্যমে উৎসবের আনন্দকে সমাজের প্রবীণ মানুষদের সঙ্গে ভাগ করে নেওয়ার বার্তাও দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের চেয়ারপার্সন প্রতিভা মালাকার, পূজা কমিটির সভাপতি নিত্যরঞ্জন পাল, সদস্য বাদল পাল-সহ সংস্থার অন্যান্য সদস্যরা।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha