Thursday, August 20, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য তথ্যপ্রযুক্তির অগ্রগতিতে রাজীব গান্ধীর অবদানের কথা স্মরণ করে শ্রদ্ধা নিবেদন

তথ্যপ্রযুক্তির অগ্রগতিতে রাজীব গান্ধীর অবদানের কথা স্মরণ করে শ্রদ্ধা নিবেদন

তথ্যপ্রযুক্তির অগ্রগতিতে রাজীব গান্ধীর অবদানের কথা স্মরণ করে শ্রদ্ধা নিবেদন

কংগ্রেস দলের উদ্যোগে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৮২তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায় জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা দলীয় পতাকা উত্তোলন করেন। পরে রাজীব গান্ধীর মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা বলেন, রাজীব গান্ধী ছিলেন একবিংশ শতাব্দীর একজন দূরদর্শী নেতা। দেশের তথ্য ও প্রযুক্তি খাতের অগ্রগতিতে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

রাজীব গান্ধীর আদর্শ ও দেশের আধুনিকীকরণে তাঁর ভূমিকা স্মরণ করে অনুষ্ঠানে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha