Thursday, August 20, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য দিশা কমিটির পর্যালোচনা বৈঠকে উন্নয়ন প্রকল্পের গুণগত মানে জোর

দিশা কমিটির পর্যালোচনা বৈঠকে উন্নয়ন প্রকল্পের গুণগত মানে জোর

দিশা কমিটির পর্যালোচনা বৈঠকে উন্নয়ন প্রকল্পের গুণগত মানে জোর

জেলা উন্নয়ন সমন্বয় ও পর্যবেক্ষণ কমিটি (দিশা)-র গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হল উদয়পুরের সার্কিট হাউসের কনফারেন্স হলে। বৈঠকে জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন এবং জনকল্যাণমূলক কর্মসূচির পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ তথা দিশা কমিটির সহ-সভাপতি কৃতি সিং দেববর্মা। উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, গোমতী জেলার জেলা শাসক রিঙ্কু আধের-সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক ও জনপ্রতিনিধিরা।

বৈঠকে গ্রামীণ উন্নয়ন, পরিকাঠামো নির্মাণ এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত সম্পন্ন করার পাশাপাশি নির্মাণকাজে গুণগত মান বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

এছাড়াও সাধারণ মানুষের সমস্যাগুলি দ্রুত চিহ্নিত করে প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপের মাধ্যমে তা সমাধানের নির্দেশ দেওয়া হয়। সরকারি প্রকল্পের সুফল যাতে প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছায় এবং উন্নয়নমূলক কাজের বাস্তবায়নে কোনও ধরনের গাফিলতি না থাকে, সে বিষয়েও সংশ্লিষ্ট আধিকারিকদের সতর্ক থাকার বার্তা দেওয়া হয়।

বৈঠকে উন্নয়নমূলক প্রকল্পগুলির নিয়মিত নজরদারি ও আন্তঃদপ্তর সমন্বয়ের মাধ্যমে কাজের গতি বাড়ানোর ওপরও গুরুত্ব আরোপ করা হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলিকে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্প বাস্তবায়ন এবং মানুষের সমস্যা সমাধানে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha