Sunday, August 23, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য তিপ্রাল্যান্ড দাবি দিবসে IPFT-এর র‍্যালি, মূল দাবি থেকে সরবে না দল

তিপ্রাল্যান্ড দাবি দিবসে IPFT-এর র‍্যালি, মূল দাবি থেকে সরবে না দল

তিপ্রাল্যান্ড দাবি দিবসে IPFT-এর র‍্যালি, মূল দাবি থেকে সরবে না দল

পৃথক ‘তিপ্রাল্যান্ড’ রাজ্য গঠন এবং জনজাতিদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে ২৩ আগস্ট ‘তিপ্রাল্যান্ড দাবি দিবস’ পালন করল ইন্ডিজিনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরা (IPFT)। এ উপলক্ষে আগরতলায় দলীয় নেতৃত্ব ও সমর্থকদের অংশগ্রহণে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি আগরতলার উত্তর গেট এলাকা থেকে শুরু হয়ে রাধানগর বৌদ্ধ মন্দির ও সার্কিট হাউস এলাকা অতিক্রম করে মরাচৌমুহনী এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত হয় একটি জনসভা।

র‍্যালিতে দলের নেতৃত্বের পাশাপাশি বহু সমর্থক অংশ নেন। উপস্থিত ছিলেন মন্ত্রী তথা IPFT নেতা শুক্লাচরণ নোয়াতিয়া। বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, দলের প্রতিষ্ঠাতা প্রয়াত এন. সি. দেববর্মার হাত ধরে ২০০৯ সালে তিপ্রাল্যান্ডের দাবিতে আন্দোলনের সূচনা হয়েছিল।

শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, সরকারে অংশীদার হলেও তিপ্রাল্যান্ডের দাবি তাঁদের ‘কোর ডিমান্ড’ বা মূল দাবি। এই দাবি থেকে দল সরে আসবে না। ভারত সরকারের কাছে দলের এই দাবি পৌঁছে দিতে আন্দোলন ও আওয়াজ আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

দলীয় নেতৃত্বের বক্তব্য, তিপ্রাল্যান্ডের দাবি এবং জনজাতিদের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে IPFT তার রাজনৈতিক অবস্থান বজায় রেখেই আন্দোলন চালিয়ে যাবে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha