Sunday, August 23, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য বীরচন্দ্রমনুতে টিটিএএডিসির প্রতিষ্ঠা ও জনজাতি উন্নয়ন নিয়ে আলোচনা

বীরচন্দ্রমনুতে টিটিএএডিসির প্রতিষ্ঠা ও জনজাতি উন্নয়ন নিয়ে আলোচনা

বীরচন্দ্রমনুতে টিটিএএডিসির প্রতিষ্ঠা ও জনজাতি উন্নয়ন নিয়ে আলোচনা

বীরচন্দ্রমনু দক্ষিণ জোনাল অফিসের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা পরিষদের সদস্য (MDC) কেনারাম রিয়াং।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জোনাল চেয়ারম্যান নারায়ণ রিয়াং, বীরচন্দ্রমনু জোনাল চেয়ারম্যান রঞ্জিত রিয়াং, শান্তিরবাজার ব্লক সভাপতি রঞ্জিত রিয়াং, যুবনেতা গৌরব মক চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে MDC কেনারাম রিয়াং টিটিএএডিসি প্রতিষ্ঠার ইতিহাস এবং জনজাতি সমাজের উন্নয়নে এর গুরুত্বপূর্ণ ভূমিকা বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি বলেন, জনজাতি অধ্যুষিত এলাকার সামাজিক, অর্থনৈতিক ও সামগ্রিক উন্নয়নে পরিষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আগামী দিনে জনজাতি অঞ্চলের সার্বিক উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে টিটিএএডিসিকে শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দও জনজাতি সমাজের উন্নয়ন ও এলাকার অগ্রগতির লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha