Wednesday, August 26, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য অঙ্গনওয়াড়ি পরিষেবা সচল রাখতে কড়া বার্তা, বৈঠকে একাধিক নির্দেশ মন্ত্রীর

অঙ্গনওয়াড়ি পরিষেবা সচল রাখতে কড়া বার্তা, বৈঠকে একাধিক নির্দেশ মন্ত্রীর

অঙ্গনওয়াড়ি পরিষেবা সচল রাখতে কড়া বার্তা, বৈঠকে একাধিক নির্দেশ মন্ত্রীর

দপ্তরের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি, সুবিধাভোগীদের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল। বৈঠকে সমস্ত CDPO প্রজেক্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে অঙ্গনওয়াড়ি কর্মীদের বিভিন্ন সমস্যা, ট্রেডিং বিল-সহ আর্থিক বিষয় এবং প্রকল্পগুলির বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সুবিধাভোগীরা যাতে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে আধিকারিকদের আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়।

মন্ত্রী আধিকারিকদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির কাজ আরও গতিশীল, স্বচ্ছ ও কার্যকরভাবে পরিচালনার ওপর বিশেষ গুরুত্ব দেন। প্রকল্পের বাস্তবায়নে কোনও ধরনের গাফিলতি যাতে না থাকে এবং সাধারণ মানুষের কাছে পরিষেবা যথাসময়ে পৌঁছে যায়, সে বিষয়েও সতর্ক করা হয়।

তবে অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি-দাওয়া ও আন্দোলনের অধিকারকে সম্মান জানিয়েও পরিষেবা বন্ধ রেখে আন্দোলনের বিষয়ে কড়া অবস্থান স্পষ্ট করেন মন্ত্রী। বিশেষ করে ছোট শিশুদের সকালের খাবার এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অন্যান্য পরিষেবা বন্ধ রেখে আন্দোলনে নামা কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে জানানো হয়।

মন্ত্রী আধিকারিকদের স্পষ্ট বার্তা দেন, কোনও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রেখে পরিষেবা ব্যাহত করা হলে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে কর্মীদের সমস্যাগুলি আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকের মূল লক্ষ্য ছিল একদিকে অঙ্গনওয়াড়ি কর্মীদের সমস্যা ও দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা, অন্যদিকে শিশু ও সুবিধাভোগীদের জন্য নির্ধারিত সরকারি পরিষেবা যাতে কোনও পরিস্থিতিতেই ব্যাহত না হয় তা নিশ্চিত করা।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha