Friday, August 28, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য বিধানসভার প্রথম দিনেই ফিদেল কাস্ত্রো বিতর্কে উত্তপ্ত ত্রিপুরা

বিধানসভার প্রথম দিনেই ফিদেল কাস্ত্রো বিতর্কে উত্তপ্ত ত্রিপুরা

বিধানসভার প্রথম দিনেই ফিদেল কাস্ত্রো বিতর্কে উত্তপ্ত ত্রিপুরা

ত্রিপুরা বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই ফিদেল কাস্ত্রোর জন্মবার্ষিকী অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা। সিপিএমের আয়োজিত ওই অনুষ্ঠানে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর উপস্থিতি এবং ভারতীয় জাতীয় পতাকার পাশে কিউবার পতাকা রাখা নিয়ে শাসক বিজেপি ও সিপিএম বিধায়কদের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

বিধানসভায় পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ অভিযোগ করেন, ওই অনুষ্ঠানের মাধ্যমে ভারতীয় জাতীয়তাবাদের ধারণাকে খাটো করা হয়েছে। তাঁর দাবি, অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত বা জাতীয় গান পরিবেশন করা হয়নি। এই ঘটনায় বিরোধী দলনেতার প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও তোলেন তিনি।

এর প্রতিবাদে সরব হয়ে ওঠেন সিপিএম বিধায়করা। শাসকদলের বক্তব্যের পাল্টা প্রতিবাদ জানিয়ে তাঁরা স্লোগান দিতে শুরু করেন। ফলে অল্প সময়ের মধ্যেই বিধানসভা কক্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

দুই পক্ষের মধ্যে তুমুল হট্টগোল ও চিৎকারের পরিস্থিতি তৈরি হওয়ায় অধিবেশন স্বাভাবিকভাবে চালানো সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অধ্যক্ষ রামপদ জমাতিয়া প্রথমার্ধের অধিবেশন নির্ধারিত সময়ের আগেই মূলতবি ঘোষণা করেন।

এদিকে, বিজেপি ও সিপিএমের এই রাজনৈতিক তরজার সময় তিপ্রামোথা ও কংগ্রেসের বিধায়করা কার্যত নীরব দর্শকের ভূমিকায় ছিলেন।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha