Monday, August 31, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য ৪৫ নম্বর বুথে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত ‘মন কি বাত’

৪৫ নম্বর বুথে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত ‘মন কি বাত’

৪৫ নম্বর বুথে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত ‘মন কি বাত’

বরাবরের মতো রবিবারও ১৪ নম্বর বাধারঘাট মণ্ডলের ৪৫ নম্বর বুথে অনুষ্ঠিত হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় ‘মন কি বাত’ অনুষ্ঠান। অনুষ্ঠানকে ঘিরে এদিন দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারানী সরকার, মণ্ডল সভাপতি-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। উপস্থিত সকলে মনোযোগ সহকারে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান শোনেন এবং তাঁর বক্তব্য অনুধাবন করেন।

প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার পাশাপাশি এদিনের আয়োজনকে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে পারস্পরিক মতবিনিময় ও উৎসাহ লক্ষ্য করা যায়। গোটা অনুষ্ঠান ঘিরে বাধারঘাট এলাকায় তৈরি হয় প্রাণবন্ত পরিবেশ।

স্থানীয় স্তরে ‘মন কি বাত’-এর এই আয়োজনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক সাড়া পড়েছে বলে দলীয় নেতৃত্বের দাবি। নিয়মিতভাবে এই ধরনের কর্মসূচি পালনের মধ্য দিয়ে জনসংযোগ আরও শক্তিশালী করার বার্তাও উঠে আসে এদিনের অনুষ্ঠান থেকে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha