Sunday, September 6, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য আশ্বাসে কাটলো অচলাবস্থা, স্বাভাবিক পথে ফিরল ত্রিপুরার জনজীবন

আশ্বাসে কাটলো অচলাবস্থা, স্বাভাবিক পথে ফিরল ত্রিপুরার জনজীবন

আশ্বাসে কাটলো অচলাবস্থা, স্বাভাবিক পথে ফিরল ত্রিপুরার জনজীবন

দাবি আদায়ের লক্ষ্যে গত দু’দিন ধরে জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ করে রাখা আত্মসমর্পণকারী প্রাক্তন জঙ্গিরা অবশেষে প্রশাসনের আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করে ঘরে ফিরে গেলেন। দীর্ঘ সময় ধরে অবরোধ চলায় সাধারণ মানুষের যাতায়াত এবং রেল পরিষেবা ব্যাহত হওয়ায় চরম ভোগান্তির সৃষ্টি হয়েছিল।

শনিবার রাজ্যে পৌঁছানোর পর পরিস্থিতি স্বাভাবিক করতে হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। তাঁর হস্তক্ষেপের পর প্রশাসনের তরফে প্রাক্তন জঙ্গিদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়।

জেলা শাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে প্রাক্তন জঙ্গি সংগঠনের নেতা প্রসেনজিত-সহ অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে প্রশাসনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আন্দোলনকারীদের বিভিন্ন দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনার পর প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু বিষয়ে আশ্বাস দেওয়া হলে অবরোধ প্রত্যাহারে সম্মত হন প্রাক্তন জঙ্গিরা। এরপর জাতীয় সড়ক ও রেলপথ থেকে তাঁরা সরে যান।

অবরোধ উঠে যাওয়ায় ধীরে ধীরে স্বাভাবিক হয় সড়ক ও রেল যোগাযোগ। দীর্ঘ সময়ের অচলাবস্থা কাটিয়ে স্বস্তি ফেরে সাধারণ মানুষের মধ্যে। প্রশাসনের আশ্বাসের পর আপাতত আন্দোলনের ইতি টেনে ঘরে ফিরলেন আত্মসমর্পণকারী প্রাক্তন জঙ্গিরা।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha