Tuesday, September 8, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য ভিলেজ কমিটি নির্বাচন: বিজেপি-তিপ্রামোথার আসন সমঝোতা চূড়ান্ত

ভিলেজ কমিটি নির্বাচন: বিজেপি-তিপ্রামোথার আসন সমঝোতা চূড়ান্ত

ভিলেজ কমিটি নির্বাচন: বিজেপি-তিপ্রামোথার আসন সমঝোতা চূড়ান্ত

আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি ও তিপ্রামোথার মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে দুই দল পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা না করে এনডিএ জোটের প্রার্থী হিসেবে যৌথভাবে নির্বাচনে লড়াই করবে।

আসন সমঝোতা নিয়ে দুই দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথের সভাপতিত্বে প্রায় সাড়ে আট ঘণ্টা ধরে চলে গুরুত্বপূর্ণ এই বৈঠক। বৈঠকে নির্বাচনী কৌশল, প্রার্থী বাছাই এবং আসন ভাগাভাগি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

দুই দলের আলোচনার ভিত্তিতে মোট ৪,৫৯৭টি আসনে আসন সমঝোতা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। সমঝোতা চূড়ান্ত হওয়ার পর এবার সংশ্লিষ্ট আসনগুলিতে এনডিএ-র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করবেন।

বৈঠকে বিজেপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ, সুশান্ত চৌধুরী, টিঙ্কু রায়, উত্তরা দেববর্মা ও বিপিন দেববর্মা। অন্যদিকে তিপ্রামোথার পক্ষে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা, বিশ্বজিত কলই, প্রতিমন্ত্রী বিশ্বেতু দেববর্মা, সিইএম রুনিয়াল দেববর্মা এবং এমডিসি পূর্ণচন্দ্র জমাতিয়া-সহ দলের অন্যান্য শীর্ষ নেতারা।

ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রামোথার এই সমঝোতাকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দুই দলের যৌথ প্রার্থী দেওয়ার সিদ্ধান্তে নির্বাচনী লড়াই আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha