Wednesday, September 9, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য মাতাবাড়িতে বিজেপির মিছিল, মনোনয়ন জমা ঘিরে শক্তি প্রদর্শন

মাতাবাড়িতে বিজেপির মিছিল, মনোনয়ন জমা ঘিরে শক্তি প্রদর্শন

মাতাবাড়িতে বিজেপির মিছিল, মনোনয়ন জমা ঘিরে শক্তি প্রদর্শন

আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মাতাবাড়ি ব্লকে শক্তি প্রদর্শন করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলীয় মনোনীত প্রার্থীদের নিয়ে মিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশ নেন এলাকার বিজেপি নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।

মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, জেলা বিজেপি সভানেত্রী সবিতা নাগ-সহ দলের স্থানীয় নেতৃত্ব। মিছিল শেষে দলীয় প্রার্থীরা নির্ধারিত প্রক্রিয়া মেনে তাঁদের মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন জমা দেওয়ার পর বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অভিষেক দেবরায় আসন্ন নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত বলে দাবি করেন। তাঁর বক্তব্য, আগামী ছয় মাসের মধ্যে সিপিআইএম ও কংগ্রেস সাধারণ মানুষের কাছ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে।

অভিষেক দেবরায় আরও দাবি করেন, ২০৪৭ সালের আগে রাজ্যের রাজনীতিতে বিরোধী সিপিআইএম ও কংগ্রেস আর ক্ষমতায় ফিরতে পারবে না। তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।

ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে মাতাবাড়িতে বিজেপির এই মিছিল ও মনোনয়নপত্র জমাদান কর্মসূচি দলের সাংগঠনিক শক্তি প্রদর্শনের পাশাপাশি নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক প্রস্তুতিরও ইঙ্গিত দিয়েছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha