ত্রিপুরায় বালু উত্তোলন ও সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হয়েছে। আগরতলায় শিল্প ও বাণিজ্য দফতরের অধীন পরিচালকের কার্যালয় থেকে জারি করা বিজ্ঞপ্তির পরই এই পরিবর্তন কার্যকর হয়।
নতুন ব্যবস্থায় বালু উত্তোলন সংক্রান্ত আবেদন গ্রহণ, নবীকরণ ও পারমিটের মেয়াদ বৃদ্ধি, বালু উত্তোলন পরিকল্পনা অনুমোদন, মাইনিং লিজ সম্পাদন এবং সংশ্লিষ্ট নথিপত্র পরিচালনার দায়িত্ব শিল্প ও বাণিজ্য দফতরের হাতে দেওয়া হয়েছে।
এর পাশাপাশি বালু উত্তোলনের দৈনন্দিন প্রশাসনিক ও নিয়ন্ত্রক কার্যক্রমও এই দফতর পরিচালনা করবে।
তবে এর অর্থ এই নয় যে বন দফতরের সমস্ত দায়িত্ব প্রত্যাহার করা হয়েছে। সরকারের পৃথকভাবে নির্ধারিত আইনগত ক্ষেত্র ও দায়িত্বে বন দফতরের এখতিয়ার বহাল থাকবে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, বালু উত্তোলনে আগ্রহী ব্যক্তি, সংস্থা, লিজধারী এবং সংশ্লিষ্ট আবেদনকারীদের এখন থেকে প্রয়োজনীয় আবেদন ও নথিপত্র শিল্প ও বাণিজ্য দফতর/অধিদপ্তরের কাছে জমা দিতে হবে।
সরকারি সূত্রের বক্তব্য অনুযায়ী, এই প্রশাসনিক পরিবর্তনের মূল লক্ষ্য হলো বালু উত্তোলন ব্যবস্থাকে আরও সুসংগঠিত করা, স্বচ্ছতা বৃদ্ধি এবং নিয়ম-কানুনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান