Tuesday, September 29, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য ভিসি ভোটে আক্রান্ত তিপ্রা মথার প্রার্থী, হাসপাতালে ছুটে গেলেন বিজেপি সভাপতি অভিষেক দেবরায়

ভিসি ভোটে আক্রান্ত তিপ্রা মথার প্রার্থী, হাসপাতালে ছুটে গেলেন বিজেপি সভাপতি অভিষেক দেবরায়

ভিসি ভোটে আক্রান্ত তিপ্রা মথার প্রার্থী, হাসপাতালে ছুটে গেলেন বিজেপি সভাপতি অভিষেক দেবরায়

ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে কেন্দ্র করে আক্রান্ত হলেন তিপ্রা মথার এক প্রার্থী। মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন ওই প্রার্থীকে দেখতে ছুটে যান প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায়। হাসপাতালে গিয়ে আক্রান্ত প্রার্থীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।

এদিন অভিষেক দেবরায় স্পষ্টভাবে জানান, রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। তবে এই নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যেই তিপ্রা মথার ওই প্রার্থীর উপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

আক্রান্ত প্রার্থীর পাশে থাকার আশ্বাস দিয়ে বিজেপির প্রদেশ সভাপতি জানান, এই কঠিন সময়ে তিনি ওই প্রার্থীর সঙ্গে রয়েছেন। আগামী দিনেও তাঁর পাশে থাকবেন বলে আশ্বাস দেন অভিষেক দেবরায়।

ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীর উপর হামলার ঘটনায় রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha