Tuesday, September 29, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য আহত মথা প্রার্থীকে দেখতে হাসপাতালে তিপরা মথার নেতৃত্ব, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আহত মথা প্রার্থীকে দেখতে হাসপাতালে তিপরা মথার নেতৃত্ব, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আহত মথা প্রার্থীকে দেখতে হাসপাতালে তিপরা মথার নেতৃত্ব, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

ভিলেজ কমিটির নির্বাচনকে কেন্দ্র করে গুলিবিদ্ধ তিপরা মথার আহত প্রার্থীকে দেখতে হাসপাতালে গেলেন দলের শীর্ষ নেতৃত্ব। মঙ্গলবার হাসপাতালে উপস্থিত হয়ে আহত প্রার্থীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিপরা মথার পুরো টিম। এই প্রতিনিধি দলে ছিলেন এডিসির চিফ এক্সিকিউটিভ মেম্বার (সিইএম) রুনিয়েল দেববর্মা, বিধায়ক রঞ্জিত দেববর্মা-সহ দলের অন্যান্য নেতৃত্ব।

এই ঘটনাকে কেন্দ্র করে সরাসরি পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। তাঁর অভিযোগ, পুলিশ প্রশাসনের উপস্থিতি সত্ত্বেও কীভাবে তিপরা মথার একজন প্রার্থী গুলিবিদ্ধ হলেন, তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

এদিকে, আহত প্রার্থীকে দেখতে হাসপাতালে গিয়ে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিপরা মথার নেতৃত্ব। তাঁদের অভিযোগ, পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও একজন প্রার্থী কীভাবে গুলিবিদ্ধ হলেন, তা অত্যন্ত উদ্বেগজনক। এই ঘটনার দায়ভার কার, তা নিয়ে পুলিশ প্রশাসনের কাছে জবাবদিহির দাবি তুলেছে দল।

ভিলেজ কমিটির নির্বাচনকে কেন্দ্র করে এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছে তিপরা মথা নেতৃত্ব।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha