Tuesday, September 29, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য ১৫ দিন ধরে পানীয় জলের সংকট, রাস্তা অবরোধে ক্ষুব্ধ মহিলারা

১৫ দিন ধরে পানীয় জলের সংকট, রাস্তা অবরোধে ক্ষুব্ধ মহিলারা

১৫ দিন ধরে পানীয় জলের সংকট, রাস্তা অবরোধে ক্ষুব্ধ মহিলারা

প্রায় ১৫ দিন ধরে পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন আমবাসার পূর্ব নালীছড়া পঞ্চায়েতের সোনারাম কুবরা পাড়ার বাসিন্দারা। বারবার পঞ্চায়েত প্রধান ও পানীয় জল দপ্তরের কর্মীদের জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত মঙ্গলবার ক্ষোভে ফেটে পড়েন এলাকার মহিলারা। পানীয় জলের দাবিতে আমবাসা-কমলপুর সড়কের কুলাই স্কুল সংলগ্ন এলাকায় পথ অবরোধে বসেন তাঁরা।

অবরোধকারীদের অভিযোগ, পানীয় জল সরবরাহের মেশিন বিকল হয়ে পড়ায় দীর্ঘদিন ধরে এলাকায় জল সরবরাহ বন্ধ রয়েছে। ফলে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে পানীয় জল সংগ্রহ করতে গিয়ে সমস্যায় পড়ছেন মহিলারা। একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও কোনও সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে তাঁরা রাস্তা অবরোধের সিদ্ধান্ত নেন।

এদিকে, অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমবাসা থানার পুলিশ। পরে প্রাক্তন বিধায়ক পরিমল দেববর্মা ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেওয়ার উদ্যোগ নেন। তিনি পানীয় জল দপ্তরের এসডিওর সঙ্গে কথা বলেন এবং দেড় ঘণ্টার মধ্যে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

প্রাক্তন বিধায়কের আশ্বাসের পর প্রায় দুই ঘণ্টা ধরে চলা অবরোধ প্রত্যাহার করে নেন ক্ষুব্ধ মহিলারা। তবে দীর্ঘদিনের এই পানীয় জলের সমস্যা স্থায়ীভাবে কবে সমাধান হয়, এখন সেটাই দেখার বিষয়।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha