ছাত্রছাত্রীদের আবাসনের পরিকাঠামো ও সুযোগ-সুবিধা খতিয়ে দেখতে বৃহস্পতিবার আগরতলার আম্বেদকর তফশিলি ও জনজাতি ছাত্রাবাস পরিদর্শন করলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এদিন ছাত্রাবাসের বিভিন্ন পরিকাঠামো, আবাসিকদের সুযোগ-সুবিধা এবং সামগ্রিক ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
এর আগে বিকাশ দেববর্মার পর এবার আগরতলায় অবস্থিত জনজাতি ছাত্রীনিবাস পরিদর্শনে যান মন্ত্রী সুধাংশু দাস। ছাত্রীনিবাসের বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি সেখানকার পরিকাঠামো ও আবাসিকদের সুযোগ-সুবিধার বিষয়েও খোঁজখবর নেন তিনি। পরিদর্শনকালে কিছু ত্রুটিবিচ্যুতি নজরে আসে মন্ত্রীর। তবে সেগুলি দ্রুত মেরামত ও সমাধান করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য হলো সমাজের প্রতিটি স্তরের মানুষের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা। সেই লক্ষ্যকে সামনে রেখেই ছাত্রছাত্রীদের আবাসন ব্যবস্থার উন্নয়ন ও তাঁদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এই পরিদর্শন বলে মনে করা হচ্ছে। ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের পরিকাঠামোগত সমস্যাগুলি চিহ্নিত করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন মন্ত্রী।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান