Thursday, October 1, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে জয়ের লক্ষ্যে রণকৌশল চূড়ান্ত বিজেপির, প্রদেশ কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক

পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে জয়ের লক্ষ্যে রণকৌশল চূড়ান্ত বিজেপির, প্রদেশ কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক

পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনে জয়ের লক্ষ্যে রণকৌশল চূড়ান্ত বিজেপির, প্রদেশ কার্যালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক

আগরতলা পুর নিগম ও নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রস্তুতি শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে আসন্ন নগর নির্বাচনের রণকৌশল চূড়ান্ত করা হয়। মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা এবং প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেব রায়ের নেতৃত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক প্রস্তুতি, নির্বাচনী প্রচার এবং জয়ের লক্ষ্যে একাধিক পরিকল্পনা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে নির্বাচনী প্রস্তুতি ও দলের পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।

আসন্ন পুর ও নগর পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। বিজেপির শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে দলের কর্মী-সমর্থকদের মধ্যে নির্বাচনী প্রস্তুতি নিয়ে ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। এবারের নির্বাচনেও বিজেপি মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশাবাদী মুখ্যমন্ত্রীসহ প্রদেশ বিজেপির নেতৃত্ব।

নগর নির্বাচনে জয়ের লক্ষ্যে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করা এবং নির্বাচনী প্রচারকে এগিয়ে নিয়ে যাওয়ার দিকেই এখন বিশেষ গুরুত্ব দিচ্ছে বিজেপি। বৃহস্পতিবারের এই বৈঠকের মধ্য দিয়ে আসন্ন নির্বাচনে দলের রণকৌশল চূড়ান্ত করার প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha