Saturday, October 3, 2026
Greetings: 15th August
বাড়ি দেশ ফ্লাইদুবাই বিমানে বিপর্যয় রুখে দেওয়া পাইলট স্মিত মচ্ছরের সঙ্গে কথা মোদির

ফ্লাইদুবাই বিমানে বিপর্যয় রুখে দেওয়া পাইলট স্মিত মচ্ছরের সঙ্গে কথা মোদির

ফ্লাইদুবাই বিমানে বিপর্যয় রুখে দেওয়া পাইলট স্মিত মচ্ছরের সঙ্গে কথা মোদির

ফ্লাইদুবাইয়ের দুবাই-তেল আবিবগামী বিমানে সহ-পাইলটের হামলার পরও সাহস ও উপস্থিত বুদ্ধির পরিচয় দেওয়া ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছরের সঙ্গে শুক্রবার ভিডিও কলে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুরুতর পরিস্থিতিতে তাঁর পদক্ষেপের প্রশংসা করেন প্রধানমন্ত্রী এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

কথোপকথনে ক্যাপ্টেন মচ্ছর সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রধানমন্ত্রীকে জানান এবং ওই সংকটময় মুহূর্তে কীভাবে তিনি সাহস ধরে রেখেছিলেন, তা তুলে ধরেন। হামলার পর আহত অবস্থাতেও তিনি ককপিটের দরজা খুলতে সক্ষম হন, যার ফলে অন্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করার সুযোগ পান।

প্রধানমন্ত্রী তাঁর সাহস, উপস্থিত বুদ্ধি ও সংযমের প্রশংসা করে বলেন, মচ্ছরের দৃঢ়তা বহু মানুষের জীবন রক্ষা করতে এবং বড় ধরনের বিপর্যয় এড়াতে সাহায্য করেছে। একইসঙ্গে তাঁর দ্রুত আরোগ্যের জন্য শুভকামনা জানান তিনি।

কথোপকথনের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন ক্যাপ্টেন মচ্ছর। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলাকে তিনি অত্যন্ত বিশেষ মুহূর্ত হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি প্রধানমন্ত্রীকে নিজের “সবচেয়ে বড় আদর্শ” বলেও জানান তিনি।

সংকটের সময় নিজের মানসিক শক্তির কথা বলতে গিয়ে মচ্ছর জানান, তিনি হনুমান চালিসা পাঠ করছিলেন। তাঁর এই অভিজ্ঞতাও প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনে উঠে আসে।

এদিকে, প্রধানমন্ত্রী তাঁর এক্স বার্তায় ক্যাপ্টেন মচ্ছরের সাহস ও অন্যের জীবন রক্ষার দৃঢ় সংকল্পের প্রশংসা করে বলেন, তাঁর বীরত্ব বড় ধরনের বিপর্যয় এড়াতে সাহায্য করেছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha