সেপ্টেম্বরের শেষ সপ্তাহে টানা পাঁচ দিন ব্যাংক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কর্মী সংগঠনের ধর্মঘটের সিদ্ধান্ত কার্যকর হলে আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ব্যাংক পরিষেবা বন্ধ থাকতে পারে।
এর আগে ২৬ সেপ্টেম্বর চতুর্থ শনিবার এবং ২৭ সেপ্টেম্বর রবিবার হওয়ায়, ধর্মঘটের সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিন ব্যাংকের স্বাভাবিক পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই পরিস্থিতিতে নগদ লেনদেন, চেক ক্লিয়ারেন্সসহ বিভিন্ন ব্যাংকিং পরিষেবায় প্রভাব পড়তে পারে। ফলে গ্রাহকদের আগেভাগেই প্রয়োজনীয় ব্যাংকিং কাজ সেরে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
তবে ধর্মঘটের কারণে পরিষেবা কতটা ব্যাহত হবে, তা সংশ্লিষ্ট ব্যাংক ও কর্মী সংগঠনের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান