আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে ‘শারদ সম্মান’ ও ‘মায়ের গমন’ অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। সোমবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী, আগরতলা পুর নিগমের মেয়র, প্রশাসনিক আধিকারিক এবং বিভিন্ন ক্লাব ও পূজা কমিটির কর্মকর্তারা। দুর্গাপূজার বিভিন্ন আয়োজন, শারদ সম্মান প্রদান এবং প্রতিমা নিরঞ্জনকে ঘিরে বিস্তারিত আলোচনা হয়।
আগামী ২৩ অক্টোবর শারদ সম্মান ও ‘মায়ের গমন’-এর মূল অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়। উৎসবকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আনন্দমুখর করে তুলতে প্রশাসন, পুর নিগম এবং ক্লাব-পূজা কমিটিগুলোর মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান