Saturday, October 3, 2026
Greetings: 15th August
বাড়ি বিদেশ সংযুক্ত আরব আমিরশাহিতে গান্ধীজয়ন্তী পালন ভারতীয় সম্প্রদায়ের

সংযুক্ত আরব আমিরশাহিতে গান্ধীজয়ন্তী পালন ভারতীয় সম্প্রদায়ের

সংযুক্ত আরব আমিরশাহিতে গান্ধীজয়ন্তী পালন ভারতীয় সম্প্রদায়ের

মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সংযুক্ত আরব আমিরশাহিতে শ্রদ্ধার সঙ্গে গান্ধীজয়ন্তী পালন করল ভারতীয় সম্প্রদায়। গান্ধীজির শান্তি, সম্প্রীতি ও অহিংসার চিরন্তন বার্তাকে স্মরণ করে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

আবুধাবিতে ভারতীয় দূতাবাসে রাষ্ট্রদূত ড. দীপক মিত্তল এবং দূতাবাসের আধিকারিকরা মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। এদিন তাঁর শান্তি ও অহিংসার আদর্শের প্রতি নতুন করে অঙ্গীকার ব্যক্ত করা হয়।

অন্যদিকে, কনস্যুলেট প্রাঙ্গণে মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কনসাল জেনারেল ড. ই. বিষ্ণু বর্ধন রেড্ডি-সহ অন্যান্য আধিকারিকরা।

গান্ধীজয়ন্তী উপলক্ষে সংযুক্ত আরব আমিরশাহির একটি মিউজিক স্কুলের ভারতীয় পড়ুয়ারাও বিশেষভাবে শ্রদ্ধা নিবেদন করে। তাঁরা হিন্দি ও আরবি ভাষায় গান্ধীজির প্রিয় ভজন ‘বৈষ্ণব জন তো’ পরিবেশন করে।

পড়ুয়াদের এই পরিবেশনের মধ্য দিয়ে ভাষা ও সংস্কৃতির সীমানা পেরিয়ে মহাত্মা গান্ধীর শান্তি, সম্প্রীতি ও অহিংসার বার্তার সর্বজনীন আবেদন তুলে ধরা হয়।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha