Monday, September 14, 2026
Greetings: 15th August
বাড়ি রাজ্য হোস্টেলে খাদ্যসামগ্রী আত্মসাতের অভিযোগ: অনিয়মে জড়িত কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, নজরদারি বাড়ানোর নির্দেশ

হোস্টেলে খাদ্যসামগ্রী আত্মসাতের অভিযোগ: অনিয়মে জড়িত কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, নজরদারি বাড়ানোর নির্দেশ

হোস্টেলে খাদ্যসামগ্রী আত্মসাতের অভিযোগ: অনিয়মে জড়িত কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, নজরদারি বাড়ানোর নির্দেশ

হোস্টেলের আবাসিক ছাত্রীদের জন্য বরাদ্দ খাদ্যসামগ্রী আত্মসাতের অভিযোগে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী বিকাশ দেববর্মা। সম্প্রতি তিনি হোস্টেল পরিদর্শনে এসে সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন এবং আবাসিক ছাত্রীদের সঙ্গে কথা বলে বিভিন্ন অভিযোগ সম্পর্কে অবগত হন।

অভিযোগ অনুযায়ী, হোস্টেলের রান্নার দায়িত্বে থাকা কয়েকজন কর্মী ছাত্রীদের জন্য বরাদ্দ করা পেঁয়াজ, লবণ, আলু, শাকসবজি এবং অন্যান্য খাদ্যসামগ্রী বাইরে নিয়ে যেতেন। বিষয়টি সামনে আসার পর মন্ত্রী অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেন।

তিনি জানান, অভিযোগে জড়িত রান্নার কর্মীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযুক্তদের চাকরি থেকে বরখাস্ত করার প্রক্রিয়াও শুরু করা হবে বলে তিনি জানান।

এছাড়া ভবিষ্যতে এ ধরনের অনিয়ম যাতে আর না ঘটে, সেজন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, আবাসিক ছাত্রীরা যেন নিরাপদ, স্বাস্থ্যকর ও সুষ্ঠু পরিবেশে পড়াশোনা করতে পারে এবং তাদের খাদ্যের মান ও বরাদ্দ নিয়ে কোনো ধরনের অনিয়ম না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দেবে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha