Wednesday, October 7, 2026
Greetings: 15th August
বাড়ি দেশ সরকারের নেতৃত্বে নরেন্দ্র মোদির ২৫ বছর পূর্তি, অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রস্তাব

সরকারের নেতৃত্বে নরেন্দ্র মোদির ২৫ বছর পূর্তি, অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রস্তাব

সরকারের নেতৃত্বে নরেন্দ্র মোদির ২৫ বছর পূর্তি, অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রস্তাব

গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী—২৫ বছরের রাজনৈতিক যাত্রাকে গণতন্ত্রের শক্তির প্রতীক বললেন অশ্বিনী বৈষ্ণব

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের নেতৃত্বে ২৫ বছর পূর্তি উপলক্ষে তাঁকে অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব গ্রহণ করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ২০০১ সালের ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তাঁর সরকারের নেতৃত্বের যাত্রা শুরু হয়। পরবর্তীতে ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, নরেন্দ্র মোদির ২৫ বছরের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্ব ভারতীয় গণতন্ত্রের শক্তি, প্রাণবন্ততা ও পরিপক্বতার অন্যতম উদাহরণ। সাধারণ পরিবার থেকে উঠে এসে দেশসেবায় নিজেকে নিয়োজিত করা একজন ব্যক্তির দীর্ঘ এই যাত্রা গণতন্ত্রের সাফল্যেরই প্রতিফলন বলে মন্তব্য করেন তিনি।

কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, গণতান্ত্রিক বিশ্বের ইতিহাসে নরেন্দ্র মোদির এই দীর্ঘ নেতৃত্ব এক অনন্য নজির। তাঁর কাজের ধরন, নীতি এবং স্পষ্ট উদ্দেশ্যের কারণেই দেশের মানুষ বারবার তাঁর নেতৃত্বের প্রতি আস্থা রেখেছেন বলে উল্লেখ করেন বৈষ্ণব।

তিনি বলেন, বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবরই জনসেবা, রাষ্ট্রসেবা এবং ‘দেশ সবার আগে’—এই ভাবনাকে সামনে রেখে কাজ করে চলেছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রস্তাবে প্রধানমন্ত্রীর ২৫ বছরের নেতৃত্ব ও দেশের উন্নয়নে তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

প্রস্তাবের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে গুজরাট থেকে গোটা দেশে উন্নয়নের দৃষ্টিভঙ্গির বিস্তারের কথা উল্লেখ করেন অশ্বিনী বৈষ্ণব। তাঁর বক্তব্য, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদির বিভিন্ন কর্মসূচি ও নীতি আন্তর্জাতিক স্তরেও প্রশংসিত হয়। পরবর্তীতে সেই উন্নয়নমূলক মডেলের বিভিন্ন দিক গোটা দেশে বাস্তবায়িত হয়েছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha