Thursday, October 29, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য মহালয়ার পুণ্য তিথিতে জগন্নাথ বাড়ি দিঘিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ

মহালয়ার পুণ্য তিথিতে জগন্নাথ বাড়ি দিঘিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ

মহালয়ার পুণ্য তিথিতে জগন্নাথ বাড়ি দিঘিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ

মহালয়ার পুণ্য তিথিতে পিতৃপুরুষদের স্মরণ করে তাঁদের উদ্দেশ্যে তর্পণ নিবেদন করলেন বহু মানুষ। শনিবার আগরতলার জগন্নাথ বাড়ি দিঘিতে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় ধর্মীয় রীতি ও প্রথা মেনে তর্পণ করতে দেখা যায় বহু ভক্তকে।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ নিবেদনের বিশেষ তাৎপর্য রয়েছে। সেই বিশ্বাস ও ঐতিহ্যকে সামনে রেখেই এদিন সকাল থেকে জগন্নাথ বাড়ি দিঘিতে ভিড় জমান বহু মানুষ। ভক্তিভরে জল নিবেদন করে তাঁরা প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ করেন এবং তাঁদের আত্মার শান্তি কামনা করেন।

মহালয়ার মধ্য দিয়েই দুর্গাপূজার আবহ আরও গভীর হয়ে ওঠে। পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনার এই মাহেন্দ্রক্ষণে একদিকে যেমন পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদনের রীতি পালিত হয়, অন্যদিকে তেমনই দেবী দুর্গার আগমনের প্রতীক্ষায় উৎসবমুখর হয়ে ওঠে বাংলার জনজীবন।

আগরতলার জগন্নাথ বাড়ি দিঘিতে তর্পণকে কেন্দ্র করে এদিন ধর্মীয় আবেগ, শ্রদ্ধা ও ঐতিহ্যের এক বিশেষ পরিবেশ পরিলক্ষিত হয়।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha