জনস্বার্থে উন্নয়ন, পানীয় জলের সমস্যা সমাধান ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি বাম নেতৃত্বের
আসন্ন পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে আমবাসায় নির্বাচনী তৎপরতা জোরদার করল সিপিআইএম। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে সোমবার প্রার্থী ও দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে একটি মিছিল বের করা হয়। পরে ১৪ জন প্রার্থীর মনোনয়নপত্র মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার রিঙ্কু রিয়াংয়ের কাছে জমা দেওয়া হয়।
মিছিল থেকে সিপিআইএম নেতৃবৃন্দ দুর্নীতিমুক্ত, সৎ এবং জনকল্যাণে নিবেদিত পুর পরিষদ গঠনের আহ্বান জানান। পাশাপাশি নির্বাচনে দলীয় প্রার্থীদের নির্ণায়ক জয় নিশ্চিত করতে ভোটারদের কাছে আবেদন জানানো হয়।
নির্বাচনী প্রচারে আমবাসা পুর এলাকার দরিদ্র ও বিপিএলভুক্ত পরিবারগুলির জীবনযাত্রার মান উন্নয়নের প্রতিশ্রুতি দেন বাম নেতৃত্ব। পাশাপাশি রাস্তা, পানীয় জল, আবাসন এবং বাজারের পরিকাঠামো উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
আমবাসা বাজারে পানীয় জলের তীব্র সংকট সমাধানের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণ এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির বিষয়টিও তুলে ধরেন তাঁরা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান