Wednesday, November 18, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য ধলাই জেলাভিত্তিক ইয়ুথ ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত আমবাসায়, নেশামুক্ত সমাজ গড়ার বার্তা শিল্পীদের

ধলাই জেলাভিত্তিক ইয়ুথ ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত আমবাসায়, নেশামুক্ত সমাজ গড়ার বার্তা শিল্পীদের

ধলাই জেলাভিত্তিক ইয়ুথ ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত আমবাসায়, নেশামুক্ত সমাজ গড়ার বার্তা শিল্পীদের

একাঙ্ক নাটক ও নৃত্যের মাধ্যমে নেশার বিরুদ্ধে প্রতিবাদ, যুবসমাজকে নেশা বর্জনের আহ্বান।

যুবসমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নেশামুক্ত সমাজ গড়ার বার্তা ছড়িয়ে দিতে ধলাই জেলা ভিত্তিক ইয়ুথ ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত হলো উপনগর কমিউনিটি হলে। ধলাই জেলার আটটি ব্লক, একটি নগর পঞ্চায়েত এবং একটি পুর পরিষদ এলাকার বিভিন্ন সাংস্কৃতিক দলের অংশগ্রহণে আয়োজিত হয় এই উৎসব।

জেলা যুব ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মূল বিষয়বস্তু ছিল ‘নেশার বিরুদ্ধে গর্জন, নেশাকে বর্জন’। একাঙ্ক নাটক ও নৃত্যের মাধ্যমে শিল্পীরা নেশার কুফল তুলে ধরার পাশাপাশি যুবসমাজকে নেশা থেকে দূরে থাকার বার্তা দেন।

এই জেলাভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানে গন্ডাতুইসা, লংতরাই ভ্যালি, কমলপুর ও আমবাসা সহ জেলার বিভিন্ন এলাকার শিল্পীরা অংশগ্রহণ করেন। তাঁদের পরিবেশনার মধ্য দিয়ে নেশামুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ধলাই জেলা সভাধিপতি সুস্মিতা দাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বশাসিত জেলা পরিষদের ইএম রাজেশ্বর দেববর্মা, আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হেমালি দেববর্মা, প্রেমলাল মলসম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে যুবসমাজকে ইতিবাচক পথে এগিয়ে যাওয়ার এবং নেশার মতো সামাজিক ব্যাধি থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়। এই ধরনের উদ্যোগের মাধ্যমে জেলার বিভিন্ন প্রান্তের শিল্পীদের প্রতিভা তুলে ধরার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা চালানো হচ্ছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha