Sunday, November 29, 2026
Duga Puja 2026
বাড়ি রাজ্য নিয়োগের দাবিতে সরব ২০২৪ সালের টেট (UGT) উত্তীর্ণ প্রার্থীরা

নিয়োগের দাবিতে সরব ২০২৪ সালের টেট (UGT) উত্তীর্ণ প্রার্থীরা

নিয়োগের দাবিতে সরব ২০২৪ সালের টেট (UGT) উত্তীর্ণ প্রার্থীরা

যোগ্যতা প্রমাণের পরও মিলছে না চাকরি, আগামীকাল ফের আন্দোলনে নামার ঘোষণা প্রার্থীদের

২০২৪ সালের টেট (UGT) উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের দাবিতে আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে উত্তীর্ণ প্রার্থীরা তাঁদের নিয়োগ না হওয়া নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন।

প্রার্থীদের অভিযোগ, টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করার পরও এখনও পর্যন্ত তাঁরা নিয়োগপত্র পাননি। তাঁদের প্রশ্ন, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কেন চাকরি থেকে বঞ্চিত থাকতে হচ্ছে তাঁদের?

তাঁদের বক্তব্য, একদিকে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা রয়েছে, অন্যদিকে যোগ্যতা অর্জন করা সত্ত্বেও টেট উত্তীর্ণ প্রার্থীরা দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় দিন কাটাচ্ছেন। বিজেপি সরকারের আমলে নিয়োগ প্রক্রিয়ার বর্তমান পরিস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তাঁরা।

দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার দাবি জানান প্রার্থীরা। পাশাপাশি, নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল আবারও রাস্তায় নেমে আন্দোলনে সামিল হওয়ার ঘোষণা দেন তাঁরা।

এখন দেখার বিষয়, টেট উত্তীর্ণ প্রার্থীদের এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার কী পদক্ষেপ গ্রহণ করে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha