Sunday, August 2, 2026
বিজ্ঞাপন 728 x 90
বাড়ি বিদেশ কিরকুকে দফায় দফায় ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা

কিরকুকে দফায় দফায় ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা

কিরকুকে দফায় দফায় ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা

ইরাকের ঐতিহাসিক শহর কিরকুকে পরপর ভূমিকম্পের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় মোট ছয়টি কম্পন অনুভূত হয়।

ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, এসব কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৩.৪ থেকে ৪.০-এর মধ্যে ছিল। ঘন ঘন কম্পনে আতঙ্কিত হয়ে অনেক মানুষ নিরাপত্তার জন্য ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও ভূকম্পন বিশেষজ্ঞরা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছেন।

বাগদাদ থেকে প্রায় ২৫০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত কিরকুক শুধু ঐতিহাসিক গুরুত্ব বহন করে না, এটি ইরাকের অন্যতম প্রধান তেল ও গ্যাস সম্পদসমৃদ্ধ অঞ্চল হিসেবেও পরিচিত। ফলে এ অঞ্চলের ভূমিকম্প পরিস্থিতি বিশেষ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।

আবহাওয়া ও ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের বিশেষজ্ঞরা জানিয়েছেন, কম্পনের গতিবিধি বিশ্লেষণ করে পরবর্তী পরিস্থিতি সম্পর্কে প্রয়োজনীয় সতর্কতা জারি করা হবে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha