Saturday, August 1, 2026
বিজ্ঞাপন 728 x 90
বাড়ি রাজ্য ১০ কোটির নেশামুক্তির লক্ষ্য, দেশজুড়ে ব্রহ্মকুমারীদের মেগা সচেতনতা অভিযান

১০ কোটির নেশামুক্তির লক্ষ্য, দেশজুড়ে ব্রহ্মকুমারীদের মেগা সচেতনতা অভিযান

১০ কোটির নেশামুক্তির লক্ষ্য, দেশজুড়ে ব্রহ্মকুমারীদের মেগা সচেতনতা অভিযান

নিউজ ডেস্ক || প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দেশব্যাপী ১০ কোটি মানুষকে নেশামুক্ত করার লক্ষ্য নিয়ে শুরু হতে যাচ্ছে এক বৃহৎ সচেতনতামূলক অভিযান। এই উপলক্ষে রবিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন সংগঠনের কর্মকর্তারা।

জানানো হয়, আগামী ৬ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত সারা দেশে একযোগে এই নেশামুক্তি অভিযান পরিচালিত হবে। সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে নেশার ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং একটি সুস্থ ও ইতিবাচক জীবনধারা গড়ে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্র ও রাজ্য সরকারের সহযোগিতায় বিভিন্ন স্কুল, কলেজ, ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে নেশামুক্তির বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি, আলোচনা সভা ও প্রচারাভিযানেরও আয়োজন করা হবে।

সাংবাদিক সম্মেলনে বক্তারা বলেন, নেশা ব্যক্তি, পরিবার এবং সমাজের জন্য এক বড় অভিশাপ। এটি মানুষের শারীরিক, মানসিক ও সামাজিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলে এবং সমাজকে উন্নয়নের পথ থেকে পিছিয়ে দেয়। তাই একটি নেশামুক্ত, সুস্থ ও সচেতন সমাজ গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় সকল নাগরিককে এই দেশব্যাপী নেশামুক্তি অভিযানে অংশ নেওয়ার এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান