Thursday, September 17, 2026
Greetings: 15th August
বাড়ি দেশ অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে তাসলিমা নাসরিন, কলকাতা নির্বাসন নিয়েও আবেগঘন বার্তা

অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে তাসলিমা নাসরিন, কলকাতা নির্বাসন নিয়েও আবেগঘন বার্তা

অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে তাসলিমা নাসরিন, কলকাতা নির্বাসন নিয়েও আবেগঘন বার্তা

ডেস্ক রিপোর্ট: ভারত ও বাংলাদেশ—উভয় দেশেই অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি) চালুর পক্ষে মত প্রকাশ করেছেন লেখিকা তাসলিমা নাসরিন। তাঁর মতে, একই দেশের নাগরিকদের ব্যক্তিগত অধিকার ধর্মভেদে আলাদা হওয়া উচিত নয়। বরং সবার জন্য সমান আইন নিশ্চিত করা প্রয়োজন।

তাসলিমা নাসরিন বলেন, অভিন্ন দেওয়ানি বিধি কোনো সংখ্যাগুরু ধর্মের আইন অনুসরণ করে তৈরি হওয়া উচিত নয়। এটি হতে হবে সংবিধান, মানবাধিকার এবং নারী-পুরুষের পূর্ণ সমতার ভিত্তিতে প্রণীত একটি দেওয়ানি আইন। তাঁর ভাষ্য, নাগরিকের পরিচয় ধর্ম দিয়ে নয়, রাষ্ট্রের নাগরিক হিসেবে বিবেচিত হওয়া উচিত এবং সেই অনুযায়ী সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে।

এদিকে দীর্ঘদিন পর কলকাতায় নিজের নির্বাসন প্রসঙ্গেও কথা বলেন তাসলিমা নাসরিন। তিনি জানান, কেন তাঁকে কলকাতা ছাড়তে হয়েছিল, সেই প্রশ্নের উত্তর দিতে তিনি আসেননি। বরং এত বছর পর তিনি নিজের অনুভূতি ও মনের কথা সবার সঙ্গে ভাগ করে নিতে চেয়েছেন।

তাঁর এই বক্তব্য নতুন করে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আলোচনা এবং তাঁর দীর্ঘ নির্বাসন-জীবনের প্রসঙ্গকে সামনে নিয়ে এসেছে।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha