Thursday, September 17, 2026
Greetings: 15th August
বাড়ি দেশ ভুলের শাস্তি নয়, সঠিক পথের দিশা—যুবসমাজকে নিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

ভুলের শাস্তি নয়, সঠিক পথের দিশা—যুবসমাজকে নিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

ভুলের শাস্তি নয়, সঠিক পথের দিশা—যুবসমাজকে নিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

নিজস্ব সংবাদদাতা: মহীশূর থেকে দেশের যুবসমাজকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, তরুণদের সঠিক দিকনির্দেশনা, উপযুক্ত সুযোগ এবং নিজের দেশেই বড় স্বপ্ন দেখার আত্মবিশ্বাস দেওয়া আজকের সময়ের অন্যতম বড় প্রয়োজন। তিনি বলেন, দেশের উন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভারতে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে।

এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী সম্প্রতি যন্তর মন্তরে একটি আন্দোলনের সময় তাঁর এবং তাঁর প্রয়াত মাকে নিয়ে কিছু তরুণ-তরুণীর কুরুচিকর মন্তব্যের প্রসঙ্গও তোলেন। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ভুল পথে পরিচালিত তরুণদের শাস্তি দেওয়া বা আদালতের দ্বারস্থ করার চেয়ে তাদের সঠিক পথ দেখানোই বেশি জরুরি।

নিজের বক্তব্যে একটি উদাহরণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "দাঁতের নিচে জিভ পড়ে রক্ত বের হলেও আমরা দাঁত ভেঙে ফেলি না, কারণ দুটোই আমাদের শরীরের অংশ। তেমনই এই তরুণরাও আমাদের দেশেরই সন্তান।"

তিনি আরও বলেন, ভুল থেকে শিক্ষা নিয়ে সবাইকে একসঙ্গে দেশের উন্নয়নের কাজে এগিয়ে আসতে হবে। বিভাজনের পরিবর্তে ঐক্য, সহমর্মিতা এবং ইতিবাচক চিন্তার মাধ্যমে শক্তিশালী ভারত গড়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha