গুয়াহাটি: অসমের চলমান বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে চারদিনের উজান অসম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সফরের মাধ্যমে তিনি বন্যাকবলিত বিভিন্ন জেলার পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করবেন এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি পরখ করবেন।
সফরসূচি অনুযায়ী, রবিবার (৩ আগস্ট) মুখ্যমন্ত্রী ডিব্রুগড়ে অবস্থান করবেন। এরপর ৩ ও ৪ আগস্ট তিনি শিবসাগর এবং চরাইদেও জেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করবেন। ৫ আগস্ট উজান অসমের অন্যান্য বন্যাপ্লাবিত অঞ্চলেও গিয়ে ক্ষয়ক্ষতির চিত্র এবং প্রশাসনের ত্রাণ কার্যক্রম পর্যালোচনা করবেন।
রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতেই এই সফরের আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর এই সফরে সংশ্লিষ্ট জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকেরও সম্ভাবনা রয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান