নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনের প্রথম দিনের অধিবেশন শেষে গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ব্রিকস সদস্য দেশগুলির নেতারা। অধিবেশন শেষে ভারত মণ্ডপমের বাইরে নির্ধারিত প্রাঙ্গণে নেতারা বৃক্ষরোপণ করেন। এরপর তাঁরা একসঙ্গে পারিবারিক ছবিতে অংশ নেন।
বৃক্ষরোপণ কর্মসূচির পর ব্রিকস নেতারা ভারত মণ্ডপমে আয়োজিত ‘ইন্ডিয়া ইনোভেটস’ প্রদর্শনী পরিদর্শন করেন। সেখানে ভারতের উদ্ভাবন, প্রযুক্তি ও বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির নানা দিক তুলে ধরা হয়েছে।
এর আগে সম্মেলনে যোগ দিতে ভারত মণ্ডপমে ব্রিকস সদস্য দেশগুলির নেতারা পৌঁছালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান। সম্মেলনের প্রথম দিনেই পারস্পরিক সহযোগিতা, উদ্ভাবন ও বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান